Tuesday, May 26, 2026

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে সোমবার বিশেষ নৈশভোজের (Dinner) আয়োজন করেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগ শুধুমাত্র সৌজন্য বিনিময় নয়, বরং কেন্দ্র-রাজ্য সমন্বয়ের নতুন বার্তা বলে মত প্রশাসনিক মহলের।

সন্ধে ৬টায় আলিপুরের সৌজন্য সভাগৃহে এই নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে রাজ্য সরকারের শীর্ষ আমলাদের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিকও উপস্থিত ছিলেন। প্রশাসনিক মহলে একাংশের মতে, গত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক সংঘাতের জেরে দুই প্রশাসনের মধ্যেও দূরত্ব তৈরি হয়েছিল। নতুন সরকার সেই পরিস্থিতি বদলে প্রশাসনিক সম্পর্ককে আরও স্বাভাবিক ও কার্যকর করতে চাইছে।

ক্ষমতায় এসেই রাজ্যে কেন্দ্রীয় সামাজিক ও স্বাস্থ্য প্রকল্প চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Chief Minister Subhendu Adhikari)। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে ১০০ দিনের কাজ— একাধিক প্রকল্পে কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগের উপর জোর দেওয়া হচ্ছে। সেই কারণে প্রশাসনিক স্তরে সমন্বয় বাড়ানো এখন সরকারের অন্যতম অগ্রাধিকার বলেই মনে করা হচ্ছে।

শপথ নেওয়ার পরেই সচিবদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছিলেন, “ভয় না পেয়ে নিয়ম মেনে কাজ করুন।” রাজনৈতিক মহলের মতে, সেই বার্তাকেই আরও শক্তিশালী করতেই অনানুষ্ঠানিক পরিবেশে আমলাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর এই উদ্যোগ।সরকারি বৈঠকে রাজনৈতিক মন্তব্য এড়িয়ে চলা, আধিকারিকদের প্রকাশ্যে ভর্ৎসনা না করা এবং প্রশাসনিক মর্যাদা বজায় রাখার বিষয়েও স্পষ্ট অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...