Tuesday, May 26, 2026

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

Date:

Share post:

“বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।” এন্টালির বিধায়ক সন্দীপন সাহা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। মঙ্গলবার বিধানসভায় স্পিকারের ঘরের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা ও অপর তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভার সূত্রে খবর, তারপরে তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। আর এই নিয়ে এই দুই বিধায়কের পদ্ম শিবিরে নাম লেখানোর জল্পনা তুঙ্গে ওঠে।

প্রসঙ্গত এদিনই কালীঘাটে বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যাননি সন্দীপন সাহা। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের জানান, “মিটিংয়ে গিয়ে কী হবে? কোনও দিক নির্দেশ নেই। আমাদের প্রটেকশন দিতে পারছে না। নীচু তলার কর্মীদের নিরাপত্তা দিতে পারছে না। নিজেদের প্রটেকশন নিজেদেরকে দিতে হচ্ছে। তাহলে ওই মিটিংয়ে গিয়ে কী হবে? এর আগেও তো মিটিং হল। কই সিদ্ধান্ত তো কিছু হয়নি!”

বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে সন্দীপনের এ হেন মন্তব্যের পরেই তাকে ঘুরঘুর করতে দেখা গেছে স্পিকারের ঘরের সামনে। বিধানসভার সূত্রে খবর শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক করেছেন সন্দীপন এবং ঋতব্রত।

এবারের বিধানসভায় নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ছিলেন সন্দীপন সাহা তার বিপরীতেই প্রার্থী ছিলেন বিজেপির লড়াকু নেত্রী প্রিয়াঙ্কা। আরজিকর কাণ্ড থেকে বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নেমে লড়াই করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবারের নির্বাচনে তাঁর ভাগ্যে শিকে ছেড়েনি। সেই জায়গায় জয়লাভ করেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন।

কিন্তু রাজ্যে ক্ষমতা হারিয়েছে তৃণমূল। এবার শাসক বিজেপি। নির্বাচনের ফল প্রকাশের মাত্র ২১ দিনের মাথায় সন্দীপনের দলবদলের জল্পনা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। সন্দীপনের বিধানসভার প্রতিপক্ষ বিজেপির প্রিয়াঙ্কাকে ‘বিশ্ব বাংলা সংবাদ’-এর তরফে প্রশ্ন করা হলে তিনি জানান, “পার্টির উপর আমার বিশ্বাস আছে। শুভেন্দু অধিকারী মহাশয় চিফ মিনিস্টার। যে কোনও এমএলএ গিয়ে ওঁর সঙ্গে দেখা করতেই পারেন, তাতে কী যায় আসে!”

সন্দীপন সাহা নাকি বিজেপিতে যোগদানের চেষ্টা করছেন! উত্তরে প্রিয়াঙ্কার বিস্ফোরক মন্তব্য, “বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।” এখন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর কথা অনুযায়ী, কোন ‘ভালো তৃণমূল’কে বিজেপি দলে নেবে- এখন সেটাই দেখার।

আরও পড়ুন- কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...

চাকরি সংরক্ষণে নতুন ১০০ পয়েন্ট রোস্টার, ওবিসি কোটা ৭ শতাংশ রেখে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে বড়সড় রদবদল ঘটাল নতুন বিজেপি সরকার। সোমবার শ্রম দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি...

উলটা লটকাকর… শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে যে ভাষার সন্ত্রাস বিজেপির নেতারা করেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর...

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...