Wednesday, May 27, 2026

বৃহস্পতিবার পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

Date:

Share post:

বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে কর্ণাটক সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ক্রমবর্ধমান চাপের মুখে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) দলত্যাগ করার সম্ভাবনা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে জানা গেল, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিদ্দারামাইয়া পদত্যাগপত্র জমা দিতে চলেছেন। দৌড়ে উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারই এগিয়ে আছেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

বৃহস্পতিবার সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলন করবেন বলে খবর। কংগ্রেস (Congress) হাইকমান্ড সিদ্দারামাইয়া-কে (Siddaramaiah) পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিল। মঙ্গলবার সিদ্দারামাইয়াকে বিষয়টি নিয়ে ভাবার এবং পরে কে সি বেণুগোপাল-কে নিজের সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়। তাঁকে রাজ্যসভার পদে যাওয়ার কথাও বলা হয়েছে। তবে সূত্রের খবর এই মুহূর্তে সিদ্দারামাইয়া ব্যক্তিগতভাবে রাজ্যসভায় যেতে আগ্রহী নন। খোদ রাহুল গান্ধী তাঁকে রাজ্যসভার নির্বাচনে লড়ার প্রস্তাব দেন। কিন্তু কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জাতীয় রাজনীতিতে আগ্রহ তাঁর নেই। তবে ভেবে দেখার কথাও জানান তিনি।

প্রসঙ্গত, ১৮ জুন রাজ্যসভার নির্বাচন। তার আগে কর্নাটকে নেতৃত্ব বদল হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবার দিল্লিতে ছ’ঘণ্টার ম্যারাথন বৈঠক করে কংগ্রেস। বৈঠকে কর্নাটকের রাজ্যসভা ও বিধান পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলা হলেও রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজ্যের নেতৃত্ব বদল নিয়েও এদিন আলোচনা হয়েছে ।

Related articles

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...