Thursday, May 28, 2026

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর (Amit Shah) বঙ্গ সফরের আগে সেই জমি হস্তান্তরের প্রক্রিয়া কত বেশি করল পশ্চিমবঙ্গ, তা স্বরাষ্ট্র দফতরকে (MHA) দেখানোর প্রয়োজন রয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) তথ্য পেশ করেন, মোট ১৪২.৭৯ একর জমি হস্তান্তরিত (land hand over) করা হয়েছে।

বিএসএফ-এর (BSF) ডিজি ও এডিজির সঙ্গে বৈঠক করে প্রথম জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য সরকার। এপর্যন্ত সীমান্তের নয়টি জেলা থেকে সরকারি খাস জমি ও ব্যক্তিগত মালিকানাধীন জমিও হস্তান্তরিত করা হল। যার মোট পরিমাণ ১৪২.৭৯ একর। এর মধ্যে সব থেকে বেশি দেওয়া (land hand over) হয়েছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের ৩৮.৮০৫ একর জমি তুলে দেওয়া হল বিএসএফ-এর (BSF) হাতে।

আরও পড়ুন : শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

অন্যদিকে সবথেকে কম জমি হস্তান্তরিত করা হয়েছে নদিয়া জেলায়। ০.৫৫ একর নদিয়ার জমি বিএসএফ-এর হাতে দেওয়া হয়েছে। সর্বাধিক হস্তান্তরিত জমির মধ্যে দ্বিতীয় জলপাইগুড়ি, হস্তান্তরিত ৩৫.১৬৫ একর জমি। কোচবিহারের ২২.৯৫ একর জমি হস্তান্তরিত। দক্ষিণ দিনাজপুরের ২০.১৭০১ একর জমি দেওয়া হয়েছে। মালদহ থেকে ১০.৯০ একর হস্তান্তরিত। দার্জিলিংয়ের ৮.৮১৫ একর, উত্তর দিনাজপুরের ২.৮৪ একর ও উত্তর চব্বিশ পরগণার ২.৬ একর জমি হস্তান্তরিত।

Related articles

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...