Thursday, May 28, 2026

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

Date:

Share post:

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার গণনা ও হিসেব শেষে পুলিশের তরফে জানানো হল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের (Dipankar Bhattacharyya) পাটখেত থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ। সোমবার বাদুড়িয়ার পুরপ্রধানকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল। তখনও তাঁর কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। অর্থাৎ এখনও পর্যন্ত মোট উদ্ধার হওয়া টাকার অঙ্কটা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি চার লক্ষের মতো। ইতিমধ্যেই অভিযুক্ত দীপঙ্করকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার পুরপ্রধানকে (Chairman of Baduria Municipality) সঙ্গে নিয়েই তৃণমূল কার্যালয়ের পাশে একটি জমিতে যায় পুলিশ। খেতের একটি জায়গায় মাটি খুঁড়ে টাকাভর্তি মোট চারটি ট্রলি এবং একটি বস্তা উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রতিটা ব্যাগেই ৫০০ টাকার নোটের বান্ডিল ছিল। উদ্ধার হওয়া টাকার গণনা শেষ করতে বৃহস্পতিবার ভোর হয়ে যায়। পুলিশের পাশাপাশি ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন। এই টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ বলছেন তোলাবাজির টাকা, আবার কেউ বলছেন আবাস যোজনার কাটমানি। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, “সবাই তো আর পার্থ চট্টোপাধ্যায় নন যে, বান্ধবীর ফ্ল্যাটে টাকা রেখে দেবেন। এই দলের অনেকেই এত টাকা করেছেন যে, কোথায় সেগুলো রাখবেন বুঝতে পারছেন না।” কীভাবে দীপঙ্করের কাছে এত টাকা এল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম, উদ্বেগ! পরীক্ষা-দুর্নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

প্রশ্নফাঁস, অনিয়ম, উদ্বেগ, অনিশ্চয়তা আর বিশ্বাসঘাতকতা। এই পঞ্চবাণে দেশের যুবসমাজকে বিদ্ধ করে চলেছে বিজেপি (BJP)। একের পর এক...

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাঙালি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হুগলির স্নেহাংশু

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে সুযোগ পেলেন এক বাঙালি। রেফারি বা সহকারী রেফারি নয়,ফিফার ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত...

অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে? প্রশ্ন কুণালের

লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প নয় অন্নপূর্ণা যোজনা তা বলাই বাহুল্য। কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার...

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...