Friday, May 29, 2026

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুতে বাড়ল আর্থিক সাহায্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আচমকা কালবৈশাখীতে তছনছ শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের দীর্ঘ গ্রামাঞ্চল। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায়া ঝড়ের কারণে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খবর পাওয়া মাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মৃতদের পরিবারের জন্য শুক্রবার আর্থিক সাহায্যের (monetary help) ঘোষণা করলেন। সেই সঙ্গে দেখা গেল নতুন সরকারের আমলে আর্থিক সাহায্য বেড়ে ৪ লক্ষ টাকা হয়েছে।

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, ইলেকট্রিক শক, বাড়ি ভেঙে পড়া, বজ্রপাত এবং অন্যান্য দুর্ঘটনা মিলিয়ে রাজ্যে মোট সাত জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে কোনও ক্ষতিপূরণ হয় না, তবুও রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য (monetary help) দেওয়া হবে।

তিনি জানান, জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় বিধায়কদের সহযোগিতায় ক্ষতিপূরণের টাকা পরিবারগুলির হাতে পৌঁছে দেওয়া যায়।

আরও পড়ুন : মহানগর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব, প্রিন্সেপঘাটে মৃত ১, বিঘ্নিত ট্রেন-মেট্রো চলাচল

আহতদের জন্যও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে সেই পরিমাণ পরে নির্ধারণ করা হবে বলে জানান তিনি। আপাতত আহতদের দ্রুত এবং সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকার নিচ্ছে। সরকারি উদ্যোগে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

Related articles

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...

জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

একবার পাটক্ষেতে লুকানো থাকছে বস্তা ভর্তি টাকা। জেরক্সের দোকানের কৌটোয় নোটের তাড়া লুকানো। এবার জমির মাটি খুঁড়ে মিলল...

দমদমে হকার উচ্ছেদে আত্মহত্যার চেষ্টা! ট্রেনের সামনে ঝাঁপ মহিলার

ভারতীয় রেলের হকার উচ্ছেদের ঘটনা নতুন নয়। তবে বাংলায় বুলডোজার রাজনীতি শুরুর পরে শহর থেকে শহরতলি হকারদের কোনও...

মহানগর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব, প্রিন্সেপঘাটে মৃত ১, বিঘ্নিত ট্রেন-মেট্রো চলাচল

প্রবল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। শুক্রবার দুপুরে কলকাতার বুকে ৮৮ কিমি বেগে ঝড় হয়েছে  ঝড়ের মধ্যেই প্রিন্সেপ...