Saturday, May 30, 2026

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

Date:

Share post:

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর (Sayani Chakraborty) অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়া ও এলাকায়। আদরের পোষ্য গরু ‘সুন্দরী’কে নিয়ে তৈরি তাঁর নিয়মিত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ছিল। হাসিখুশি মুখ আর সহজ সরলভাবে উপস্থাপনার কারণে অল্প সময়েই তিনি বহু মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন।

বৃহস্পতিবার নিজের ঘর থেকেই সায়নীর (Sayani Chakraborty) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পরই মগরা থানার পুলিশ (Mogra Police Station) অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Post-Mortem) জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট এখনও হাতে না আসায় মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবারের তরফ থেকেও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তরুণীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কিছু তথ্য উঠে এসেছে, যা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট (suicide note) উদ্ধার হয়নি।

আরও পড়ুন : জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

সায়নী শুধু ভ্লগারই নন, তিনি আইনের ছাত্রীও ছিলেন। সম্প্রতি তিনি এলএলবি (LL.B) পাশ করেছিলেন বলে জানা যায়। এমনকি বাইক  চালানোও ছিল সায়নীর নেশা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁর মা মলি চক্রবর্তীর (Molly Chakraborty) সঙ্গেও যৌথভাবে পোষ্যকে কেন্দ্র করে কনটেন্ট (Content) তৈরি করতেন, যা দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। তাঁদের ভিডিওতে পারিবারিক সম্পর্ক, পশুপ্রীতি এবং দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত উঠে আসত। এছাড়াও তিনি ব্রাইডাল মডেল (Bridal Model) হিসেবে কাজ করতেন। মৃত্যুর কদিন আগেও তাঁর পেজে শেষ ভিডিওটি ছিল কনের সাজে। যা এখন নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন তুলছে। কারণ অনেকেরই সায়নীর শেষ রিলটা (Reel) দেখে মনে হয়েছে, প্রেমে আঘাত পাওয়ার চাপা কষ্ট মনে পুষে রেখেছিলেন তিনি।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...