Monday, June 1, 2026

গরমের ছুটি শেষে স্কুল খুলতেই প্রার্থনা সংগীতে বন্দেমাতরম-জনগণমন

Date:

Share post:

গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) শেষ, আজ থেকে রাজ্যজুড়ে সরকারি স্কুল খুলে গেল। আর সরকারি নির্দেশ মতো সোমবার থেকেই শিক্ষাঙ্গনে প্রার্থনা সংগীতে গাওয়া হল ‘বন্দেমাতরম’ (Vandemataram Song) । দেশাত্মবোধক গানের পাশাপাশি জাতীয় সংগীত (National Anthem) গেয়ে পঠনপাঠন শুরু করলেন পড়ুয়ারা।

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) আসার পরই সব সরকারি প্রতিষ্ঠানে ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে। সেই নিয়ম মেনে সোমবার লোকভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানেও প্রথমে এই গানের সুর বেজেছে, তারপর জাতীয় সংগীত। গরমের ছুটি কাটিয়ে জুন মাসের পয়লা তারিখ থেকে স্কুল খুলতেই দেখা গেল শিক্ষা দফতরের (School Education Department, Government of West Bengal) নির্দেশিকা মেনে শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা সকলেই ‘বন্দেমাতরম’ ও ‘জনগণমন’ দুটি গানই গাইছেন। তার জন্য অবশ্য প্রার্থনা সংগীত সম্পূর্ণ হতে সময় একটু বেশি লাগছে। ‘বন্দেমাতরম’ গানটি সম্পূর্ণ গাইতে সময় লাগে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড। জাতীয় সংগীত গাইতে লাগে আরও ৫২ সেকেন্ড। ফলে শুধুমাত্র এই দুই গান গাইতেই প্রায় ৪ মিনিট ২ সেকেন্ড সময় লাগবে। অনেক স্কুলে আবার নিজস্ব প্রার্থনা গীতি রয়েছে। সেগুলোও গাওয়া হয়েছে। রাজ্যের মাদ্রাসাগুলিতেও একই নির্দেশ কার্যকর হয়েছে।

 

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে SIT গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, অন্নপূর্ণা যোজনা নিয়ে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগ  

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে সিট (SIT) গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে সাংবাদিক...

রাজারহাটে তৃণমূলের প্রতিবাদ মিছিলে পুলিশি দমন, ভয় দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা!

তৃণমূলের প্রতিবাদ মিছিলে পুলিশি চোখরাঙানি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের(Tapas Chatterjee)। গত শনিবার দক্ষিণ ২৪...

CFL: বাস্তবের কোচিংয়ের প্রস্তুতিতে নামছে বাগান, দলে একাধিক ভূমিপুত্র

কলকাতা লিগের(CFL) জন্য আগামী ৩ জুন থেকে নিজেদের মাঠে আসন্ন কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপার...

মেসি কাণ্ডে চাপ বাড়ছে, আগাম জামিনের আবেদন অরূপের

মেসি কাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas) উপর। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত...