Tuesday, June 2, 2026

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

Date:

Share post:

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের (Debaprasad Bag) বাড়িতে তল্লাশি অভিযানে পুলিশ। শেষ খবর পাওয়া অনুযায়ী, সরকারি ত্রাণ দুর্নীতিতে প্রাক্তন বিধায়ককে ‘আটক’ করা হয়েছে বলে জানা গিয়েছে, যদিও এই সংক্রান্ত কোনও অফিসিয়াল বক্তব্য মেলেনি। তল্লাশি অভিযান জারি রয়েছে।

সোমবার মধ্যরাতে দেবপ্রসাদের বাড়ির সামনে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। প্রাক্তন বিধায়ককে উদ্দেশ্য করে চলে “চোর” স্লোগান। সামান্য টেলিভিশন টেকনিশিয়ান থেকে প্রাক্তন বিধায়কের সম্পত্তির বাড়বাড়ন্ত দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। তৃণমূলের কালনা দু’নম্বর ব্লক সভাপতি প্রণবের দলীয় কার্যালয় থেকে আগেই সরকারি ত্রানের ত্রিপল, ট্রাইসাইকেল, ক্র্যাচ-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। চুরি ও প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ। এবার আটক করা হল দেবপ্রসাদকে।

Related articles

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...

আমেরিকায় পরিবারের ৬ জনকে গুলি করে আত্মঘাতী হত্যাকারী

আমেরিকায় (America) ফের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন সদস্য। আত্মহত্যা করেছেন হামলাকারী নিজেও। আমেরিকার আইওয়ার...

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...