Tuesday, June 2, 2026

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

Date:

Share post:

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল জাহিদুল হক বৈদ্যর (Jahidul Haque Baidya) বিরুদ্ধে। মঙ্গলবার সকালে নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। দিন কয়েক আগেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন এলাকার বাসিন্দাদের একাংশ। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশনের গাড়ি বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে গত ৩১মে (রবিবার) তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিবারের সদস্যরা বলছেন বেশ কিছুদিন ধরেই জাহিদুল যথেষ্ট চাপের মধ্যে ছিলেন। সেই কারণেই কি চরম সিদ্ধান্ত নিলেন তিনি? পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আত্মহত্যার পাশাপাশি অন্যান্য সম্ভাবনার দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...