Tuesday, June 2, 2026

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুরনিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের তরফে সমস্ত জেলাশাসক ও কলকাতা পুরনিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দফতরের জারি করা নির্দেশ অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত ১০০ জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুরনিগম এলাকাতেও একইভাবে ১০০ জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমাশাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালুর প্রস্তুতি শুরু করে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে আবেদনপত্র জমা নেওয়া এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সরকার সূত্রে খবর, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতেই একাধিক স্তরে নথি যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে অনুমোদিত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন, পূর্ববর্তী বিভিন্ন সামাজিক প্রকল্পে অনিয়ম ও ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসায় এবার শুরু থেকেই কড়া যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। নবান্নের নির্দেশে জেলাস্তর থেকে ব্লক স্তর পর্যন্ত আধিকারিকদের প্রস্তুতি বৈঠক চলছে। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে অন্নপূর্ণা যোজনার সূচনাকে বড় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি হিসেবেই তুলে ধরতে চাইছে রাজ্য সরকার।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...