Thursday, June 4, 2026

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

Date:

Share post:

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল মেসি কাণ্ডে বিশৃঙ্খলা এবং শতদ্রু দত্তের করা এফআইআরের পরিপ্রেক্ষিতে অরূপকে তলব করা হয়। কিন্তু এখনই হাজিরা দিচ্ছেন না প্রাক্তন ক্রীড়া মন্ত্রী।

সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১০ দিন সময় চেয়েছেন অরূপ(Aroop Biswas)। বৃহস্পতিবার তিনি থানায় হাজিরা দেননি। গত ১৭ মে মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের আনা অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে। অরূপের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, জুমুল করে টাকা নেওয়া, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ করে এফআইআর দায়ের করেন শতদ্রু।

দিন কয়েকআগেই গত ডিসেম্বরে মেসি কাণ্ডে নতুন করে তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। সেখানে অরূপ বিশ্বাসের (Aroop Biswas) নাম আলাদা করে উল্লেখ করা হয়েছিল। এবার এই ঘটনায় তাঁকে তলব করা হয়। ফলে বিড়ম্বনা বেড়েছে প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর। রয়েছে গ্রেফতারির আশঙ্কা।

বিধানসভা ভোটের ফল প্রকাশের পর মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত একের পর এক অভিযোগ করেছেন অরূপের বিরুদ্ধে। আরও অভিযোগ, টিকিট দেওয়া না হলে বা তাঁর কথা অমান্য করলে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার হুমকি দেন অরূপ। নিয়ম বহির্ভূত ভাবে মাঠে লোক প্রবেশ করান তিনি।

শতদ্রু দত্তের দাবি, অরূপ বিশ্বাসের পরিকল্পিত পদক্ষেপের জেরে তাঁর ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক সুনাম এবং আন্তর্জাতিক ফুটবল-সংক্রান্ত বাণিজ্যিক স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তিনি ইতিমধ্যেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...