Thursday, June 4, 2026

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

Date:

Share post:

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত ছাত্রীর নাম আকাঙ্ক্ষা চতুর্বেদী। জানা গিয়েছে, ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি এবং পরিবারের অভিযোগ তাঁর মৃত্যুর জন্য নিটের প্রশ্নফাঁস দায়ী। এই ঘটনা প্রসঙ্গে এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লেখেন, ”দেশ আজ এক অমূল্য তরুণ প্রাণ হারাল। একজন NEET পরীক্ষার্থী যার চোখে ছিল স্বপ্ন, তিনি আর আমাদের মধ্যে নেই। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”

এরপরেই তিনি লেখেন, ”একটি স্বপ্ন নিভে গেল, কিন্তু তাঁর রেখে যাওয়া যন্ত্রনা সারাজীবন প্রতিধ্বনিত হবে। এটি কোনো বিচ্ছিন্ন মর্মান্তিক ঘটনা নয়। বিজেপির অধীনে ভারতের শিক্ষা ব্যবস্থা যে চরম অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে, এটা তারই প্রতিফলন। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে বারবার অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতা, কেন্দ্র মেধাকে জুয়ায় এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে হতাশায় পরিণত করেছে। এই অমানবিক শাসনব্যবস্থা বারবার এবং নির্লজ্জভাবে যুবসমাজের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে।”

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...