রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের সই করা চিঠি জমা দিয়ে বিরোধী দলনেতার (Opposition Leader Row) তকমা আদায় করে নিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আদালতে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক অরূপ রায়। বৃহস্পতিবার সেই সই-জাল কাণ্ড নিয়েই আদালতে তলব করা হয় তৃণমূলের চার বিধায়ক অরূপ রায়, বাহারুল ইসলাম, সমর মুখোপাধ্যায় ও শুভাশিস দাসকে। এই কেসের তদন্ত করছে সিআইডি। এদিন ম্যাজিস্ট্রেটের সামনে চার বিধায়কের হাতের লেখার নমুনা নেওয়ার কথা সিআইডির। আরও পড়ুন: কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

অরূপ জানিয়েছেন, সি আইডি তাঁকে আসার জন্য নোটিশ পাঠিয়েছিল। তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিংয়ে তিনি সই করেছিলেন। তবে সিআইডি তাঁকে যে সই দেখিয়েছে সেটি তাঁর নয়। অরূপ রায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিংয়ে আমি সই করি। তবে সিআইডি আমার সই বলে যেটা আমাকে দেখিয়েছে, সেটা আমার নয়।” অরূপ রায় ছাড়াও বাহারুল ইসলাম, শুভাশিস দাসও এদিন ব্যাঙ্কশাল কোর্টে গিয়েছিলেন।

–

–

–

–

–

–
–
–
