শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই শুরু হচ্ছে এই লিগ।। কিন্তু লিগ শুরুর আগেই বল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। টি২০ কোকাবুরা বলে খেলা হলেও সিএবির লিগ হবে এসজিতে।

বল বিতর্ক নিয়ে ভারতীয় দলের ক্রিকেটার শাহবাজ আহমেদ তথা স্রাচি রাড় টাইগার্স দলের অধিনায়ক বলেন, নির্বাচকরা এখানে ম্যাচ দেখেন। প্লেয়ার যদি দেখা হয় তাহলে দেখা হয় কোন কোন প্লেয়ার কেমন খেলছে এখানে বল খুব ফ্যাক্টর করে না।

মালদহ দলের অধিনায়ক মুকেশ কুমার বলেন,
এসজি বলে সুইং হয় তবে সেটা কোকাকুরার মত হয় না।

একই সঙ্গে শাহবাজে বলেন, ইমপ্যাক্ট প্লেয়ার আছে কিনা সেটা আমার জানা নেই। ব্যালেন্স এর জন্য বলছে এটা থাকা উচিত নয়। বোলারদের বাড়তি চাপ পড়ে।

টুর্নামেন্ট নিয়ে মুকেশ বলেন,আমার লক্ষ্য এই দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। আইপিএল বা ভারতীয় দল নিয়ে ভাবছি না। আমি মঞ্চটা খুব ভালো ক্লাব ক্রিকেটারদের জন্য।
আমরা এই পরিবেশ্ এ অনেক দিন ধরে খেলছি। ফলে উইকেট কতটা বদলে যেতে পারে সেটা জানি।

স্রাচি রাড় টাইগার্স দলের অধিনায়ক শাহবাজ আহমেদ বলেন,এই টুর্নামেন্ট থেকে তিন চার প্লেয়ার পেয়ে গেলেই সেটাই বড় হবে। এমন নয় যে এখান থেকে আইপিএল খেলার সুযোগ পাওয়া গেলেই সার্থকতা।

পাশাপাশি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুদীপ ঘরামি হাবিব গান্ধীর মতো ক্রিকেটাররা।

যুগ্ম সচিব বাবলু কোলে বলেন ,এবার কোন জৌলুস পূর্ন উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে না আমাদের লক্ষ্য টি-টোয়েন্টি ক্রিকেট এবং ক্রিকেটারদের প্রমোট করা। এখানে আইপিএলে চারটি দলের স্কাউটরা আসবেন। আশা করা যাচ্ছে শামি খেলবেন।।
_
_
_
_
_
