Friday, June 5, 2026

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

Date:

Share post:

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর। কৌশিক কর্মকার (Kaushik Karmakar) নামে এক ব্যক্তি টলিউড (Tollywood) অভিনেতা তথা প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এক কোটি পাঁচ লক্ষ টাকা তছরুপের মারাত্মক অভিযোগ করেছেন। জানা গিয়েছে বেশ কয়েকটি ধারায় এফআইআর করা হয়েছে, যার মধ্যে জামিন অযোগ্য ধারাও যুক্ত রয়েছে।খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য স্টুডিও পাড়ায়।

কৌশিকের দাবি, একটি নতুন সিনেমা (সম্ভবত ‘লাল সুটকেস কোথায়’ বা ‘লাল সুটকেসটা দেখেছেন’ – এরকম কোনও একটি নাম ভাবা হয়) তৈরি করার কথা বলে তাঁর কাছ থেকে ১.০৫ কোটি টাকা নিয়েছিলেন অভিনেতা। তবে টাকা নেওয়ার পরও সেই ছবি আর তৈরি হয়নি। এরপর টাকা ফেরত চাইতে গেলে তৎকালীন বিধায়ক সোহম নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে হুমকি দিতেন বলে অভিযোগ।পুলিশ সূত্রে খবর, কৌশিক আড়িয়াদহের একটি সংস্থার প্রতিনিধি হয়ে সোহম চক্রবর্তীর সংস্থায় ওই টাকা বিনিয়োগ করেন ২০২২ সালে। প্রতারণা এবং জালিয়াতি-সহ একাধিক অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বহু জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে। এখনও পর্যন্ত সোহমের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...