রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন আরও ৩৫ জন মন্ত্রী। কিন্তু তারা দফতর বিহীন। এই পরিস্থিতিতে শুক্রবার দিল্লিতে (Delhi) দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশ্ন কী কথা হল?

দিল্লিতে বিজেপির অন্দরের খবর, মূলত রাজ্য মন্ত্রিসভার পোর্টফোলিও নিয়েই কথা হয়েছে। ৩৫ মন্ত্রীর দফতর বন্টন নিয়ে বিজেপির অন্দরে তীব্র টানাপোড়েন। কারা মন্ত্রী হবেন সেই তালিকা তৈরি করতে ২১ দিন ধরে চলেছে টানাপোড়েন। সেই তালিকা তৈরি হয়ে শপথ হলো ১জুন। তারপর দফতর বন্টন হলো না টানা ৫দিন। দফতরবিহীন মন্ত্রীদের হাতে কাজ নেই। বেকায়দায় মুখ্যমন্ত্রী। এই অবস্থায় দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin) ও বাংলায় বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক নেতা সুনীল বনশলের সঙ্গে শুক্রবার বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। মূলত স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, বানিজ্য নিয়ে বিতর্ক। কাদের এ ব্যাপারে মুখ করা যায়, সে নিয়েই কথা। দীর্ঘ দু’ঘন্টার বৈঠকে সেই বিতর্ক মিটেছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন : দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল

আর কী কী কথা হল? প্রকাশ্যে জানা না গেলেও অন্দরের খবর, তৃণমূলের বিদ্রোহীদের নিয়েও কথা হয়েছে। তাদের স্ট্যাটাস কী হবে, সে ব্যাপারে দলীয় কিছু নির্দেশ দেওয়া হয়েছে। সেটা কী, সেটাই লাখ টাকার প্রশ্ন। শুভেন্দু আপাতত নিরুত্তর।

–

–

–

–
–
–
