“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। শুক্রবার সাই-র অনুষ্ঠান উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন থেকেই ময়দানের বিশ্বাস ব্রাদার্সকে নিশানা করলেন বর্তমান ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক (Sports minister Nisith Pramanik )।

২০২৪ সালের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন এবং তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্নের উত্তরে নিশীথ সরাসরি কোনও ব্যক্তির নাম না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাঁর দাবি, যাঁরা খেলাধুলার জগতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবেশকে কলুষিত করেছেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

স্বরূপের বিরুদ্ধে উঠা দুর্নীতি নিয়ে নিশীথ(Nisith Pramanik) বলেন, আমরা যখন স্কুল গেমস গুলো হয় তখন কত কষ্ট করে অনেকে অংশ নেয় সেটা আমরা অনেকেই জানেন না। একজন খেলোয়াড় অনেক কষ্ট করে আসে বাড়ি থেকে। সে যখন ফিরে যায় তার প্রাপ্তি শুধু পদকটা। সে যখন রাজ্য গেমসে এসে চার বেলার না খেয়ে দু বেলা খেয়ে কাটাতে হয় তাদের চোখের জলের দাম দিতে হবে। যারা খেলাধুলার জগৎকে কুলসিত করেছে তাদের শাস্তি পেতে হবে। এরা ক্রীড়া ক্ষেত্রে রাজনীতিকে সংযুক্ত করে দিয়েছে। এক দিনে সব বদল সম্ভব নয়। আগামী দিনে খেলার জগৎকে রাজনীতি মুক্ত করতে পারব।

শুধু স্বরূপ নয় বর্তমানে সরকারের স্ক্যানারের তলায় আছেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসও। অরূপের বিরুদ্ধে তদন্ত নিশীথের বক্তব্য, যারা খেলোয়াড় জীবন নিয়ে খেলছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে। বিওএ-র সব এডিট হবে। কান টানলে মাথা আসবে। যারা ধরা পড়েছে তারা শুধু কান মাত্র ।

রাজনৈতিক মহলের মতে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ঘিরে অডিট এবং তদন্তের ঘোষণার মাধ্যমে রাজ্যের ক্রীড়া প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন নিশীথ প্রামাণিক।

যুবভারতীর সামনে কি মূর্তি বসবে তা নিয়ে নিশীথের জবাব, চমক থাকবে। মানুষের আবেগ আমরা বুঝতে পারি। সেই ভাবনাকে গুরুত্ব দেওয়া আমাদের দায়িত্ব। মানুষ যা চাইবে সেটাই। আমরা যা করব সেটা বিতর্ক হবে না। সেটা বলতে পারি। ছোট খেলা গুলোকে গুরুত্ব দিতে বাংলা জুড়ে ক্রীড়া উৎসব পালন হবে। মুখ্যমন্ত্রী উদ্যোগে এটা হবে ছোট দের পাশে থাকতে হবে। তাদের মূল খেলাধুলায় ফেরাতে হবে।

পাশাপাশি বর্তমান সরকারের নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবার আইএসএল খেলবে এই দলটি। অভিষেকের ক্লাব অনুশীলন করত সেন্ট্রাল পার্কে। এবার থেকে এই মাঠে তারা অনুশীলন করতে পারবে না। ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন, ডায়মন্ড হারবার ক্লাবটি অবৈধ কিনা তা দেখা হবে।

spot_img

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...