Saturday, June 6, 2026

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

Date:

Share post:

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই সেই কর্তব্যের পালন করেন পরিবেশ প্রেমীরা। তবে মানুষও পরিবেশের বাইরে নন। তাই মানুষের রক্ষাও বিশ্ব পরিবেশ দিবসের (World Environment Day) একটি অঙ্গ। সেই ভাবনা থেকেই বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবিরের (blood donation camp) আয়োজন করল সল্টলেকের (Salt Lake) দেশপ্রিয় পল্লী বালক সংঘ।

শুক্রবার সংঘের প্রাঙ্গনেই আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে রক্তদান শিবিরের পাশাপাশি এদিন ক্লাব প্রাঙ্গণেই পালিত হয় বৃক্ষ রোপণ অনুষ্ঠানও। উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, দেবাশীষ জানা, অনুপম দত্ত-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ছিলেন প্রখ্যাত ফুটবলার সন্দীপ নন্দী। এই প্রবল গরমে রক্তের টান পড়ে। তাই ক্লাবের তরফে এই আয়োজন। অসংখ্য মানুষ এগিয়ে এসেছিলেন রক্তদানে।

আরও পড়ুন : কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়ও (Sharadwat Mukhopadhyay)। পরিবেশ দিবসে রাজ্য সরকারের গাছ লাগানোর উদ্যোগের উল্লেখ করেন তিনি নিজের বক্তব্যে। সেই সঙ্গে সংঘের রক্তদান শিবিরের আয়োজনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

Related articles

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...