Saturday, June 6, 2026

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

Date:

Share post:

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছেন। সেটাও না কি সাংসদ হওয়ার সুবাদে কেন্দ্রের সরকারের কাছে। বাংলায় বিজেপি প্রথমবার ক্ষমতায় আসার পরে তাদের বিভিন্ন পদক্ষেপ যেমন নজরে এসেছে, তেমনই অপপ্রচারও নজর কেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তা বাড়ানোর (security enhancement) আবেদনকে এবার অভিষেক নিজেই মিথ্যে দাবি করলেন। একইসঙ্গে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে রাজ্যের মানুষের নিরাপত্তা দাবি করলেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক (Abhishek Banerjee) জানিয়েছেন, সোনারপুরে হামলার পর কেটে যাওয়া এই সাত দিনে তিনি নিজের জন্য কোনও রকম বিশেষ নিরাপত্তা চাননি। এই অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে কেন্দ্র এবং রাজ্য— উভয় সরকারের নজরদারির মধ্যেই। তাই কোন পরিস্থিতিতে এবং কীভাবে এই হামলা হল, তা নিয়ে দুই সরকারকেই প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং জবাবদিহি করতে হবে।

আরও পড়ুুন : বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

অভিষেকের কথায়,”আরও উদ্বেগজনক বিষয়- গত এক মাসে পশ্চিমবঙ্গে সাধারণ নাগরিকদের ওপর ধর্ষণ ও অন্যান্য ভয়াবহ অপরাধের অসংখ্য ঘটনা ঘটেছে, যার অনেকগুলিই খুব কম বা কোনো গুরুত্বই পায়নি। যারা শাসনভার পরিচালনার দায়িত্বে আছেন, তাদের কাছে জনগণের নিরাপত্তা ও সুরক্ষাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। আমি রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি—গণমাধ্যমের (mass media) একাংশের মাধ্যমে ভুল তথ্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বয়ান প্রচারের সুযোগ না দিয়ে তারা যেন পশ্চিমবঙ্গের নাগরিকদের সুরক্ষার ওপর মনোযোগ দেয়। জনগণ নিরাপত্তা, জবাবদিহিতা এবং সত্য জানার অধিকার রাখে।”

Related articles

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...