Saturday, June 6, 2026

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

Date:

Share post:

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড শহরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করা হল। মুম্বই বোর্ডের সদর দফতরের বৈঠকে এদিনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে উঠে এল ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে শ্রেয়স , তিলক, অভিষেকদের সঙ্গে বৈভবের নাম। এশিয়ান গেমসের দলেও পনেরো বছরের সূর্যবংশীর নাম ঘোষণা করা হয়েছে।

আইপিএলের পারফরমেন্সের উপর ভিত্তি করে বৈভবের সিনিয়র দলে জায়গা পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত শনিবার ঘোষিত তিন দলেই সূর্যবংশীর নাম ঘোষণা করা হল। দেশের হয়ে মাঠে নামলেই বৈভব সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেবেন। মাস্টার ব্লাস্টার ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেন, বৈভবের এখনকার বয়স ১৫ বছর ৭১ দিন। তাই ‘বিস্ময় বালক’ রীতিমতো ইতিহাস তৈরি করতে চলেছেন। সদ্য ঘোষিত এবারের টি-টোয়েন্টি দলে জায়গা পাননি শুভমন গিল। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে না থাকলেও এশিয়ান গেমসের জন্য ১৫ জনের টিমে রয়েছেন যশপ্রীত বুমরাহ।

Related articles

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...