Sunday, June 7, 2026

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

Date:

Share post:

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড শহরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। এই সফরে ভারতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বৈভব।
বৈভব ৩৭ বছর ধরে থাকা সচিনের রেকর্ড ভেঙে দিতে পারেন আসন্ন সিরিজে একটা ম্যাচে সুযোগ পেলেই। কিন্তু যেহেতু তাঁর বয়স মাত্র ১৫, তাই বিসিসিআই (BCCI) বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা করতে চলেছে।

কিশোর ক্রিকেটার হওয়ায় বৈভবের (Vaibhav Suryavanshi) সঙ্গে যাবেন তাঁর মা বাবাও। নাবালক ক্রিকেটার হওয়ায় বোর্ড বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা করেছে। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘ও এখনও প্রাপ্তবয়স্ক নয়। তাই ওর মা, বাবাকে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যাতে ওরা নতুন পরিস্থিতির সঙ্গে ওকে মানিয়ে নিতে সাহায্য করতে পারে। বোর্ড ওদের খরচ বহন করবে।’

মাস্টার ব্লাস্টার ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেন, বৈভবের এখনকার বয়স ১৫ বছর ৭১ দিন। তাই ‘বিস্ময় বালক’ রীতিমতো ইতিহাস তৈরি করতে চলেছেন।

বৈভব প্রসঙ্গে মুখ্য নির্বাচক অজিত আগরকার বলেন, ‘ও কী করতে পারে আমরা সবাই দেখেছি। এরপর আর কী বলার থাকতে পারে! প্লে অফেও একার হাতে রাজস্থান রয়্যালসকে টানে। ও কেমন ব্যাট করছে আর আলাদা ভাবে বলার প্রয়োজন নেই। শুধু এবার নয়, গতবারও ভাল শুরু করেছিল। এইধরনের হাইভোল্টেজ টুর্নামেন্টে ও গেমচেঞ্জার। আমরা ওকে নিয়ে আশাবাদী। আমার মতে, ও নিজেই নিজেকে বেছে নিয়েছে।’

Related articles

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...