Sunday, June 7, 2026

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

Date:

Share post:

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এই বিতর্কিত খবর নিয়ে আগেই অবস্থান স্পষ্ট করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার মুখ খুললেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। একটি ভিডিও বার্তায় সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে পাঠান স্পষ্ট জানান, “বহরমপুর থেকে সাংসদ পদ ইস্তফা দিতে হবে, এমন কোনও কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেননি।” রাজ্যে তৃণমূলকে ভিতর থেকে ভাঙার ঘৃণ্য রাজনৈতিক খেলা খেলছে বিজেপি। বিধানসভার মতোই চেষ্টা করছে কীভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদেরও ভাঙানো যায়। গদি মিডিয়া ব্যবহার করে মমতার সঙ্গে বাকিদের সম্পর্ককে বিষিয়ে দেওয়া হচ্ছে। তবে সৌরভের মতোই এদিন ইউসুফও পদ ছাড়ার কথা নস্যাৎ করলেন। আরও পড়ুন: দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

সম্প্রতি একটি প্রথম শ্রেণির দৈনিকে প্রকাশিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর সাংসদ আসন থেকে সাংসদ নির্বাচিত হতে চান। তার জন্য সাংসদ ইউসুফ পাঠানকে তাঁর আসনটি ছাড়তে হবে। আর তাতে মধ্যস্থতা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এই নিয়ে শনিবারেই সৌরভ খোলা চিঠি লিখে জানিয়েছিলেন, এমন কোনও ঘটনার মধ্যস্থতা করছেন না তিনি। এবার রবিবার সেই নিয়ে সম্পূর্ণ ঘটনা ভিত্তিহীন বলে দাবি করলেন বহরমপুরের তৃণমূল সাংসদ। একটি ভিডিওবার্তায় ইউসুফ পাঠান জানান, “বহরমপুর থেকে সাংসদ পদ ইস্তফা দিতে হবে, এমন কোনও কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কাউকে দিয়ে বলাননি। এটা পুরোপুরি ভিত্তিহীন। অথচ এ নিয়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে তর্ক-বিতর্ক হচ্ছে।”

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...