বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) স্বীকৃতি অবৈধ বলে অভিযোগ করে সোমবার আদালতের দ্বারস্থ তৃণমূল (TMC)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্বাচিত বিরোধী দলনেতা তথা বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chatterjee) আদালতে মামলা দায়ের করেছেন। অন্যতম আবেদনকারী হিসেবে নাম রয়েছে তৃণমূল সুপ্রিমোরও। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের হয়েছে।

রাজ্যে পালাবদলের পর এখন বিরোধী আসনে তৃণমূল। কিন্তু বিরোধী দলনেতা নিয়ে প্রবল টানাপোড়েনের জেরে ভাঙন দলে। মমতা সব বিধায়কদের বৈঠক ডেকে শোভনদেবের নাম ঠিক করেন বিরোধী দলনেতা হিসেবে । সেই মতো উপ-বিরোধী দলনেতা ও মুখ্য সচেতক ঠিক হয়। সেই মতো চিঠি জমা পড়ে বিধানসভায়। কিন্তু তার পরেই গোলমাল শুরু। তৃণমূলেরই দুই বিভীষণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা সই জাল করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেন। সিআইডি (CID) তদন্ত শুরু করে। তৃণমূলে ভাঙন। ৫৮ জন বিদ্রোদী বিধায়ক সই করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার দাবি জানিয়ে চিঠি দেন স্পিকার রথীন্দ্র বসুকে।

সেই চিঠি পেয়ে বিরোধী দলনেতার ঘরের চাবি ঋতব্রতদের দেন স্পিকার। কিন্তু এই নিয়োগকে অবৈধ দাবি করে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে তৃণমূল। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রক্রিয়া এবং সেটি সাংবিধানিক ভিত্তি নিয়েই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। মামলার শুনানি ১১ জুন।

–

–

–

–

–
–
–
