আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

Date:

Share post:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি সময় অতিক্রান্ত। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)-সহ ৪১ জন মন্ত্রী শপথ দিলেও ৩৫ জনের দফতর বন্টন হয়নি। সূত্রের খবর বুধবার দুপুর নাগাদ এই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা হতে পারে। কে কোন দফতর পাবেন তা নিয়ে একাধিক সম্ভাবনার কথা ঘোরাফেরা করছে।

মন্ত্রীদের দফতর বন্টন নিয়ে সরকারিভাবে কোনও তালিকা প্রকাশ করা না হলেও মনে করা হচ্ছে স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন বিজেপির প্রবীণ নেতা স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। শিল্প ও বাণিজ্য পেতে পারেন বর্ষীয়ান বিধায়ক তাপস রায় (Tapas Roy)। শিক্ষা দফতরকে আবারও দু’ভাগে ভাগ করা হয়েছে। উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়কে। স্কুলশিক্ষা দফতর পেতে পারেন মন্ত্রী দীপক বর্মণ। সম্ভবত স্বাস্থ্য দফতরের দায়িত্ব যাচ্ছে চিকিৎসক-রাজনীতিক ডঃ শারদ্বত মুখোপাধ্যায়ের হাতে। অন্যদিকে নোয়াপাড়ার বিধায়ক তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh) পাচ্ছেন পরিবহণ ও শ্রম দফতরের দায়িত্ব। পর্যটন দফতরের মন্ত্রী হতে পারেন শংকর ঘোষ (Shankar Ghosh), কৃষি দফতরের দায়িত্ব পাচ্ছেন বিজেপির আদি মুখ দুধকুমার মণ্ডল। বন ও পরিবেশ দফতরের মন্ত্রী হতে পারেন মনোজ ওঁরাও।

 

spot_img

Related articles

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...