Wednesday, June 10, 2026

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ তার সরকারের ১২ বছর পূর্তিতে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে বিজেপির (BJP) তরফে। পশ্চিমবঙ্গেও একই ছবি। বুধবার সকালে নিউটাউনের রামমন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ছিলেন পীযূষ কানোরিয়া, তরুণজ্যোতি তিওয়ারি, লকেট চট্টোপাধ্যায়রা। সেখানে প্রধানমন্ত্রী সুস্থতা কামনা করে পুজো ও যজ্ঞে অংশ নেন শুভেন্দু।

২০১৪ সালে প্রথমবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও জিতেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে একটানা ৪ হাজার ৩৯৯ দিন পূর্ণ করে নজির গড়েছেন তিনি। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্র নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। এদিন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের আপামর জনতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০৪৭ ভারত শ্রেষ্ঠ হয় এই প্রার্থনা ভগবানের কাছে করলাম। ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যকে শক্তিশালী করতে পারি এই প্রার্থনা এবং আপনাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। আশা করব সম্মিলিত সহযোগিতায় জাতীয়তাবাদ-রাষ্ট্রবাদ-দেশপ্রেম সকলের মধ্যে যেন সঞ্চালিত করতে পারি।’ এদিন এনডিএ-র মুখ্যমন্ত্রী উপ- মুখ্যমন্ত্রীদের মিটিং থাকায় নিজের বক্তব্য দীর্ঘায়িত করেননি মুখ্যমন্ত্রী। নিউটাউন থেকেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানান তিনি।

 

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...