Wednesday, June 10, 2026

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করেছে, সেই সময় প্রতিদিন একের পর এক শীর্ষ নেতৃত্ব তৃণমূল (AITC) ছাড়ার পথে। বুধবার সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত নির্ভরযোগ্য আরও একটি নাম যুক্ত হওয়ার আশঙ্কা তৈরি হল। রাজ্যের মন্ত্রী তাপস রায়কে (Tapas Roy) প্রাক্তন মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) ফোন ঘিরে জল্পনা তুঙ্গে।

বুধবার শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দফতরগুলি মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। বর্তমানে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। এছাড়াও আরো একাধিক দফতরের দায়িত্ব রয়েছে তাপস রায়ের কাঁধে। এই পরিস্থিতিতে বুধবার তাপস রায়কে (Tapas Roy) অভিনন্দন জানাতে ফোন করেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।

আরও পড়ুন : কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

মূলত অভিনন্দন জানাতে শশী পাঁজা তাপস রায়কে বুধবার ফোন করেন বলে জানা গিয়েছে। তবে বর্তমান শিল্পমন্ত্রী (Industry Minister) শুধুমাত্রই সৌজন্য বজায় রেখেছেন প্রাক্তন শিল্পমন্ত্রীর সঙ্গে। রাজ্যে তৃণমূল বিধায়ক সাংসদদের ব্যাপক পালাবদলের আবহে শশী পাঁজাও নতুন দিকে ঝুঁকছেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি। যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া তাপস রায় বা শশী পাঁজার তরফে পাওয়া যায়নি।

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...

মেসিকাণ্ডে অরূপের রাজ্য ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশি হাজিরার নির্দেশ হাইকোর্টের

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নজিরবিহীন অব্যবস্থার জেরে এবার আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ...