Wednesday, June 10, 2026

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

Date:

Share post:

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক বৃহস্পতিবার যোগ দিতে পারেন এমন সম্ভাবনার কথা তিনি জানিয়েছিলেন। তার আগেই রাজ্যের আরেক তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) ফেসবুক পোস্ট (Facebook post) ঘিরে নতুন করে জল্পনা।

কামারহাটির বিধায়ক মদন মিত্র সম্প্রতি তৃণমূলের প্রত্যেকটি সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) সমর্থন করা তৃণমূলের টিকিটে জেতা বিধায়কদের সমালোচনা শোনা গিয়েছে তাঁর মুখে। তবে বুধবার রাতে যে ফেসবুক পোস্ট করেছেন মদন মিত্র তা ঘিরে ভিন্ন ইঙ্গিতের জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন : সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

মদন মিত্র নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ইঙ্গিত পূর্ণভাবে লিখেছেন, আজকের শিক্ষা – আনইনস্টল ইওর পাস্ট। আপডেট ইওর ফিউচার। এই বার্তার মধ্যে রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বেক করছেন রাজনীতিকরা। তবে কি রাজনীতির অতীতকে পিছনে ফেলে রাজনীতিতে নতুন ভবিষ্যৎ তৈরি করতে চাইছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, উঠেছে প্রশ্ন। তবে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার যে বিধায়কের তাঁদের সঙ্গে যোগদানে সম্মতির আভাস দিয়েছিলেন সেই ৬৫ তম বিধায়ক মদন মিত্র, এমন সম্ভাবনাও তৈরি হয়েছে।

Related articles

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...

মেসিকাণ্ডে অরূপের রাজ্য ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশি হাজিরার নির্দেশ হাইকোর্টের

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নজিরবিহীন অব্যবস্থার জেরে এবার আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ...