Thursday, June 11, 2026

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

Date:

Share post:

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ এলাকায় একটি ট্রেন ভুবনেশ্বর থেকে মাঞ্চেশ্বরের দিকে যাচ্ছিল। একই সময়ে উল্টো দিক থেকে অর্থাৎ মাঞ্চেশ্বর থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল একটি ট্রেন। আশ্চর্যের বিষয় হল হঠাৎ একই লাইনে মুখোমুখি চলে আসে ট্রেন দু’টি। কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি কারণে শেষ মুহূর্তে চালকের তৎপরতায় ট্রেন দু’টি থামানো গিয়েছে। কিন্তু আরও আগেই কেন চালকরা বোঝেন নি বিষয়টা সেটাই আশ্চর্যের। আরও পড়ুন: ‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

এবার প্রশ্ন উঠছে, এই দুটি ট্রেন কীভাবে একই লাইনে মুখোমুখি চলে এল? গোটা বিষয়টা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল। সিগন্যালিংয়ের ত্রুটি নাকি সমন্বয়ের অভাব, সেটা যাচাই করে দেখা হবে। চালকের কর্তব্যে গাফিলতি রয়েছে কিনা সেটাও দেখা হবে। ঘটনার সময়ে দু’টি ট্রেনের একটিতেও কোনও যাত্রী ছিল না বলেই এই যাত্রায় ভয়ানক দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকারের ফলের স্বাদ পাওয়ার কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি রাজ্যে রেলের এহেন ভয়াবহ পরিস্থিতি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। যেখানে বছরে সাধারণ ট্রেনের দুর্ঘটনার হার এতো বেশি, সেখানে বুলেট ট্রেনের পরিকল্পনা অলীক স্বপ্নই বটে। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত ইস্ট কোস্ট রেলওয়ের (ECoR) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...