Thursday, June 11, 2026

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী ২২ জুন পেশ হতে চলেছে নতুন সরকারের প্রথম বাজেট। তার আগে উত্তরবঙ্গের উন্নয়ন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে ব্যবসায়ী ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক ম্যারাথন বৈঠক সারলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার শিলিগুড়ির উপ-সচিবালয় ‘উত্তরকন্যা’-য় এদিনের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন ও শীর্ষ প্রশাসনিক কর্তারা। বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রীর গলায় শোনা গেল উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ ঢালাও প্রতিশ্রুতির আশ্বাস।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বুধবার রাতেই উত্তরবঙ্গে পৌঁছন স্বপন দাশগুপ্ত। এদিন বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রী উত্তরবঙ্গের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন। জিএসটি (GST) সংক্রান্ত জটিলতার কারণে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের এতদিন কলকাতা ছুটতে হতো। এই ভোগান্তি দূর করতে আসন্ন বাজেট অধিবেশনে উত্তরবঙ্গে একটি পৃথক GST ট্রাইব্যুনাল তৈরির প্রস্তাব রাখা হবে বলে স্পষ্ট জানান অর্থমন্ত্রী। আরও পড়ুন: ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

এদিনের বৈঠকে উত্তরবঙ্গের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত চা শিল্পের নানাবিধ সমস্যার কথা রাজ্যের অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানের সুনির্দিষ্ট উপায় এখনই খোলসা না করলেও অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, ধাপে ধাপে অত্যন্ত গুরুত্ব সহকারে চা বলয়ের সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি, মালদহের বিখ্যাত আমের বাণিজ্যকে আরও চাঙ্গা করতে এবং রফতানি বাড়াতে বাজেটে বিশেষ প্রস্তাব রাখা হচ্ছে বলেও তিনি জানান।

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...