Thursday, June 11, 2026

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

Date:

Share post:

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত আইএসএলে পঞ্জাব এফসি-র জার্সিতে খেলেছেন। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পজিশনেও খেলতে পারেন সামীর। ২ বছরের চুক্তিতে সবুজ মেরুনে এলেন সামীর(Samir Zeljkovic )। বসনিয়ে প্রিমিয়ার লিগ বা উজবেকিস্তানের লিগে গোল করেছেন এবং করিয়েছেন।

মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পজিশনেও খেলতে পারেন সামীর। মোহনবাগান সুপার জায়ান্টের ( Mohun Bagan Super Giant )তারকা সমৃদ্ধ দলে তাঁকে নেওয়ার অন্যতম কারণ হল তাঁর দুটি পজিশনে সমানতালে খেলার অভিজ্ঞতা। ছয় ফুট উচ্চতার আঠাশ বছর বয়সী সামীর আক্রমণভাগে দলকে সাহায্য করতেও দক্ষ।

মোহনবাগান মিডিয়াকে বার্তায় সামীর জেলজোকোভিক বলেছেন, “এরকম একটা ঐতিহ্যশালী ও শতাব্দীপ্রাচীন ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত ও রোমাঞ্চিত। সবুজ মেরুনের সমর্থকরা আমার খেলা দেখেছেন। মোহনবাগান দেশের সেরা ক্লাব। সেই সফল দলের সতীর্থদের সঙ্গে যখন নামব তখন আরও ভাল খেলব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের ধারাবাহিক সাফল্যের কথা শুনেছি। আই এস এলে যুবভারতীতে বিপক্ষ দলের জার্সি পরে খেলতে নেমে দেখেছি ক্লাবের প্রতি মোহনবাগান সদস্য সমর্থকদের উন্মাদনা ও ভালবাসা। আমি চ্যাম্পিয়ন হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে কলকাতায় খেলতে আসছি। আই এস এল তো বটেই সব ট্রফি জিততে চাই।“

সবুজ মেরুন জার্সিতে দেখা যেতে পারে ব্রাইসন ফার্নান্ডেজকে? খবর অনুযায়ী তাকে ও গোয়ার আরও এক সেন্ট্রাল ডিফেন্ডারকে পেতে আগ্রহী সবুজ মেরুন শিবির.

শুক্রবার থেকে কলকাতা লিগের প্রস্তুতি শুরু করছে ইস্টবেঙ্গল। বাঙালি রাইট ব্যাক জয় বাজকে দলে ফেরালো ইস্টবেঙ্গল। ২৩ বছর বয়সী জয় বাজ তিন বছরের চুক্তিতে লাল হলুদে এসেছেন। ইস্টবেঙ্গলের যুব দল থেকে উঠে আসা এই ডিফেন্ডার এরপর মহামেডান স্পোর্টিং ক্লাব ও গোকুলম কেরল এফসি, টালিগঞ্জ অগ্রগামী, রেলওয়ে এফসি ও সুরুচি সংঘের হয়ে আই লিগ ও কলকাতা লিগে খেলেছেন।

রাজ্যের সাম্প্রতিক পালাবদলের পর প্রভাব পরল ময়দানে। ফুটবল দল বন্ধ করে দিচ্ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের ক্লাব বলে পরিচিত সুরুচি সংঘ। এবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের জন্য দল গড়ছে না তারা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন আইএফএ সহসভাপতি স্বরূপ বিশ্বাস।

এদিকে তদন্তের আওতায় আসতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার ক্লাবও। নয়া ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, “ডায়মন্ড হারবার এফসির মাধ্যমে টাকা তোলা ও ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে হবে। সবে দায়িত্ব পেয়েছি, এর মধ্যেই ক্লাবটিকে নিয়ে এমন গুরুতর অভিযোগ উঠেছে। ইমেলেও বহু অভিযোগ জমা পড়েছে। সবকিছু খতিয়ে দেখা হবে।”

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...