Friday, June 12, 2026

প্রশ্নফাঁসের ‘দাগ’ মুছতে NEET পরীক্ষায় আধাসামরিক বাহিনীর নিরাপত্তা NTA-র!

Date:

Share post:

নিট ইউজির (NEET UG) প্রশ্নফাঁস বিতর্কে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি আর চাইছে না কেন্দ্র। তাই ২১ জুনের নিট পরীক্ষাকে(NEET UG 2026 Re-Exam) ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো পর্যন্ত গোটা প্রক্রিয়াই থাকবে কঠোর নজরদারি। প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) সহযোগিতায় বায়ুসেনা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তেমনই স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) তত্ত্বাবধানে আধাসামরিক বাহিনীও নিরাপত্তার দায়িত্ব সামলাবে।

হায়দরাবাদ (Hyderabad) এবং আহমদাবাদের (Ahmedabad) নির্দিষ্ট কেন্দ্র থেকে দেশের পাঁচশোরও বেশি বণ্টনকেন্দ্রে প্রশ্নপত্র ও উত্তরপত্র পাঠানো হবে। এই কাজে থাকবে সশস্ত্র নিরাপত্তাকর্মীদের কড়া পাহারা। সময়মতো সব কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দিতে প্রয়োজনে আকাশপথ-সহ সব ধরনের পরিবহণ ব্যবস্থার ব্যবহার করা হবে। শুধু তাই নয়, প্রশ্ন তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বিশেষ নজরদারিতে রাখা হবে। তাঁদের মোবাইল ফোন ও ইন্টারনেট (Internet) ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে কোনওভাবেই তথ্য বাইরে না যেতে পারে।

৩ মে হওয়া নিট ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর দেশজুড়ে বিতর্ক তৈরি হয় এবং শেষ পর্যন্ত সেই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় এনটিএ। নতুন করে ২১ জুন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও, এর মধ্যেই সমাজমাধ্যমে (Social Media) প্রশ্ন বিক্রির চেষ্টা চলছে বলে কিছু অভিযোগ সামনে এসেছে। যদিও এনটিএ দাবি করেছে, এ ধরনের কোনও ঘটনার সত্যতা এখনও মেলেনি, তবু সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ বার দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পাঁচ লক্ষেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন থাকতে পারেন। পাশাপাশি, পরীক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ভেরিফিকেশন (Biometric Verification), ফেশিয়াল রেকগনিশনের (Facial Recognition) মতো আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। সব মিলিয়ে, কোনও রকম ঝুঁকি না নিয়ে স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করাই এখন কেন্দ্রের সবচেয়ে বড় লক্ষ্য।

Related articles

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টার ধারা! তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ

বাংলাদেশের হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে একাধিক থানায় অভিযোগ দায়ের পরে এবার ৯ মার্চ ধর্মতলার ধর্নামঞ্চে করা...