শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— ‘স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন’ (SportsMed: from Performance to Prevention: Integrating Science, Medicine & Technology)। যার লক্ষ্য ছিল খেলোয়াড়দের চোট-আঘাত প্রতিরোধ এবং খেলার মাঠে তাঁদের পারফরম্যান্সের সেরাটা বার করে আনতে চিকিৎসা বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি কীভাবে একসঙ্গে কাজ করতে পারে। আজ, ১২ই জুন শহরের অন্যতম বিলাসবহুল হোটেল ‘আইটিসি সোনার’ (ITC Sonar)-এ দেশের খ্যাতনামা চিকিৎসক, ক্রীড়া বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, ডঃ স্বর্ণেন্দু সামন্ত, ডঃ অভিজিৎ সেন, ডঃ মালবিকা সেন, ডঃ সৌরভ গুপ্ত প্রমুখ।
বর্তমান ক্রীড়া বিশ্বে চোট সারিয়ে মাঠে ফেরার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে চোট যাতে না লাগে (Prevention), সেই বিষয়ের ওপর। সেমিনারের মূল আলোচ্য বিষয়ই ছিল— বিজ্ঞান, আধুনিক চিকিৎসা ও প্রযুক্তির সমন্বয়ে কীভাবে অ্যাথলেটদের দীর্ঘমেয়াদি কেরিয়ার সুরক্ষিত করা যায়। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং বায়োমেকানিক্সের ব্যবহারের মাধ্যমে কীভাবে একজন খেলোয়াড়ের শারীরিক সক্ষমতা ধরে রাখা সম্ভব, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষজ্ঞরা। আরও পড়ুন: গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
এই আন্তর্জাতিক সেমিনারে অন্যতম প্রধান বক্তা ও বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার এইচ পি ঘোষ হসপিটালের (H P Ghosh Hospital) বিশিষ্ট কনসালট্যান্ট অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডঃ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় (Dr. Sudipta Bandyopadhyay)। ক্রীড়াবিদদের হাঁটু, লিগামেন্ট ও জয়েন্টের চোট এবং তার আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে এদিন আলোচনা করেন ডঃ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। আইটিসি সোনার-এ আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসকদের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া একাডেমির প্রতিনিধি ও ফিজিওথেরাপিস্টরাও অংশ নেন।

–

–

–

–

–

–

–
