Saturday, June 13, 2026

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

Date:

Share post:

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই জানানো হয়েছিল। মেক্সিকোর জমজমাট বিশ্বকাপ বোধনের পর সবার নজর ছিল কানাডার দিকে (WC Opening Ceremony in Canada)। প্রথমবার তারা নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করছে। ম্যাচের আগে অনুষ্ঠান দেখতে কেউ জাতীয় দলে জার্সি গায়ে চাপিয়েছেন কেউবা আবার এক চিলকে রোদ মেখে হাসিমুখে সেলফিতে ব্যস্ত। এরকমই টুকরো ছবির মাঝে ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠলো উদ্বোধনী মঞ্চে। নজর কাড়লেন নোরা ফতেহি (Nora Fatehi)। এক কথায় যদি বলা হয় মঞ্চে আগুন ঝরালেন তিনি, তাহলেও অত্যুক্তি হবে না।

কানাডায় উদ্বোধনী অনুষ্ঠানে গ্ল্যামারের ছড়াছড়ি। নিজের দেশের ফুটবল সমর্থকদের পাশাপাশি ভিড় জমালেন বসনিয়া ও হার্জেগোভিনার সমর্থকরাও। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হল কানাডার আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। সূত্রধরের কাজ করলেন কানাডিয়ান গায়ক উইলিয়াম প্রিন্স (canadian singer William Prince)। এরপর লাল পোশাক পরা একদল লাস্যময়ী মঞ্চে এসে বিশালাকার ফুটবলের সোনালি আবরণ সরিয়ে দেওয়ার পরে হাজির হলেন কানাডিয়ান গায়িকা আলেসিয়া কারা-ও।

মঞ্চ জুড়ে তখন প্রতিধ্বনিত হচ্ছে ‘ওয়াইল্ড থিংস’ (wild things) ও ‘ফায়ার’ বিট। প্রত্যশামতোই ‘সির সির’ গানে মঞ্চে আগুন ঝরালেন নোরা। পারফর্মেন্সে বলিউডের ‘দিলবর গার্লের’ সঙ্গে ছিলেন ফরাসি গায়ক ভেজিড্রিম ও ক্যালিফোর্নিয়াপ্রবাসী বাংলাদেশি-আমেরিকান জনপ্রিয় মিউজিক প্রডিউসার ও ডিজে সঞ্জয়। নাচ গানের সুরেলা আবহে মঞ্চ রঙিন করে তুললেন তাঁরা। ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অন্যতম আকর্ষণ জেসি রেয়েজ ও এলিয়ান্নার ‘ইলুমিনেট’ গানে অংশ নেন নানা দেশের শিল্পীরা। সবমিলিয়ে কানাডায় এবারের ফুটবল বিশ্বযুদ্ধের সূচনা নিঃসন্দেহে অবিস্মরণীয় হয়ে রইল।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...