Monday, June 15, 2026

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

Date:

Share post:

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব ব্যক্তিগতভাবে তাঁর ওপর নজরদারি চালাচ্ছেন। শুধু তাই নয়, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য তাঁকে নানাভাবে প্রলুব্ধ করার পাশাপাশি ভয়ও দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন এই বর্ষীয়ান নেতা।

তৃণমূল সাংসদের অভিযোগ, বিজেপিতে যোগ না দেওয়ার ‘শাস্তি’ হিসেবেই তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। কীর্তি আজাদের কথায়, ”আমার বাড়ির হোমগার্ড পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে ব্যক্তিগত সচিবকেও। অথচ বিজেপির অন্দরেই ভিন্ন ছবি দেখা যায়।”

নিরাপত্তার ক্ষেত্রে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার প্রসঙ্গ টেনে আনেন তিনি। কীর্তি আজাদের কটাক্ষ, ”আশ্চর্যের বিষয় হলো, দু’বার নির্বাচনে হেরে যাওয়ার পরেও সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে সিআইএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে স্থানীয় পুলিশের প্রহরা। অথচ আমি চারবারের সাংসদ এবং একবারের বিধায়ক হওয়া সত্ত্বেও আমার নিরাপত্তা ধাপে ধাপে কমিয়ে দেওয়া হয়েছে।”

আরও পড়ুন – NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...