Monday, June 15, 2026

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

Date:

Share post:

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল ২-২।  ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে আধিপত্য বিস্তার করে ডাচরা। ছোট ছোট পাসে জাপানকে নিজেদের অর্ধে আটকে রাখে কমলা ব্রিগেড। দ্রুতগতির ফুটবল খেলা জাপান যাতে না বল না পায় সেই লক্ষ্যে খেলতে শুরু করে। কিন্তু প্রথম ৪৫ মিনিট গোলশূন্য।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় নেদারল্যান্ডস( Netherlands )। ডান দিক থেকে আসা একটি ক্রসে ভার্জিল ভ্যান ডাইক হেড করে গোল করেন। জাপান(Japan) রক্ষণের ভুল কাজে লাগায় কমলা বাহিনী। তবে ম্যাচে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি জাপানিরা।কুবো বক্সের মধ্যে কিতো নাকামুরাকে বল বাড়িয়ে দেন। নাকামুরা বল নিয়ন্ত্রণ করে খানিকটা এগিয়ে নিচু শটেগোল করেন।

৬৪ মিনিটে দ্বিতীয় গোল করে নেদারল্যান্ডস। গ্রাভেনবার্খের পাস থেকে গোল করেন ক্রেসেনসিও সামারভিল।  ৮৮ মিনিটে ২-২ করল জাপান।পরিবর্ত হিসেবে নামা জুনিয়া ইতোরের নেওয়া কর্নার থেকে কোকি ওগাওয়া হেড করেন। সেই বল দাইচি কামাদার মাথা ছুঁয়ে জালে জড়িয়ে যায়।

মাঠে অনবদ্য ফুটবল খেললেন জাপানি ফুটবলাররা, গ্যালারিতেও দেখা গেল মন ভালো করা দৃশ্য। খেলা শেষ হয়ে যাওয়ার পরেই গ্যালারিতে থেকে যান বেশ কিছু জাপানের সমর্থক। ম্যাচ শেষে গ্যালারিতে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, খাবারের মোড়ক এবং পড়ে থাকা অন্যান্য আবর্জনা তুলে পরিষ্কার করেন তাঁরা।প্রত্যেকে তাঁদের মানসিকতার প্রশংসা করেছেন।  কাতার বিশ্বকাপে নিজেদের ম্যাচ শেষে এই কাজ করতেন জাপানের সমর্থকেরা। এমনকি, অন্য কোনও দলের খেলা দেখতে মাঠে গেলে তার পরেও স্টেডিয়াম পরিষ্কার করতেন তাঁরা।জাপানের সমর্থকদের এই কাজের ভিডিয়ো আরও এক বার সমাজমাধ্যমে ভাইরাল।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...