Tuesday, June 16, 2026

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

Date:

Share post:

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এক মহিলা। অভিযোগ, নিউ আলিপুর এলাকায় ফুটপাতে দোকান দেওয়ার অনুমতি পাইয়ে দেওয়ার কথা বলেন স্বরূপ। এর জন্য ওই মহিলার কাছ থেকে ৮০ লক্ষ টাকাও দাবি করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। শুধু তাই নয়, অশালীন ইঙ্গিত দেওয়া হয়েছিল বলেও বিস্ফোরক দাবি করেন ওই অভিযোগকারী।

অভিযোগকারী ওই মহিলা জানিয়েছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নিউ আলিপুরের রাস্তায় একটি দোকান খোলার পরিকল্পনা করেছিলেন। সেই অনুমতি জোগাড় করতে তিনি প্রথমে কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের দ্বারস্থ হন। কিন্তু তিনি জানান, এই ধরনের অনুমতি দেওয়ার এক্তিয়ার তাঁর নেই। এর পরেই তিনি ওই মহিলাকে তাঁর স্বামী স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আরও পড়ুন: নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

মহিলার অভিযোগ, স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করলে দোকান করার ছাড়পত্র দেওয়ার নামে তাঁর কাছে ৮০ লক্ষ টাকা দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, টাকা চাওয়ার পাশাপাশি স্বরূপ তাঁকে সুরুচি সঙ্ঘ ক্লাবে একা এসে দেখা করার নির্দেশ দেন এবং অত্যন্ত আপত্তিকর ভাবে ‘ব্যক্তিগত অনুগ্রহের’ ইঙ্গিত করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত ৪ জুন টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওর কর্মীদের কাছ থেকে তোলাবাজি এবং এক মেকআপ আর্টিস্টকে শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। ফেডারেশনের সদস্য ওই মেকআপ আর্টিস্ট কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছিল স্বরূপের বিরুদ্ধে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

Related articles

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...