Tuesday, June 16, 2026

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

Date:

Share post:

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বর্ষীয়ান তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তৃণমূল কর্মীদের মারধর ও ডিম ছোড়ার প্রতিবাদ করে সৌগত মনে করিয়ে দেন, বাংলায় শাসকদল হিসেবে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিজেপিরই।

বাংলায় নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৪ মে। আর তার পর থেকে নিশানায় প্রাক্তন শাসকদল। কখন তৃণমূল কর্মীদের মারধর, কার্যালয় ভাঙচুর, কখনও নেতাদের মারধর, ডিম ছুড়ে আক্রমণ। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee),  সৌগত রায়, সব্যসাচী দত্ত থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক, চেয়ারম্যান থেকে কাউন্সিলর- সবাইকে ডিম ছোড়া করা হচ্ছে। আর সেটা হচ্ছে পুলিশের সামনেই। সোমবার সেই ঘটনার পুনরাবৃত্তি কালীঘাটে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যের মুখোমুখি হতেই কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়েন এক যুবক। 

এই সব বিষয় নিয়ে এদিন শাহকে (Amit Shah) চিঠি লেখেন সৌগত (Sougata Ray)। তিনি নিজেও এই ডিম-আক্রমণের শিকার হয়েছেন। চিঠিতে প্রথমেই মাও দমন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান তৃণমূল সাংসদ। এরপরই জেলায় জেলায় দলীয় কার্যালয়ে হামলা থেকে রাজ্যজুড়ে ডিম ছোড়ার ইস্যু নিয়ে সরব সৌগত। তিনি লেখেন, “বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তাই রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাদেরই।” এখন এই চিঠির কী জবাব শাহ দেন সেটাই দেখার।

Related articles

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...