জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

Date:

Share post:

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে (Central Force)। জওয়ানদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে পুকুরে ঝাঁপ দিল হামলাকারীরা। ফলতার একসময়ের ‘পুষ্পা’ তথা জাহাঙ্গির খানের গ্রেফতারির পর থেকেই এলাকায় উত্তেজনা ছিল। রবিবার পাঁচ দিনের প্রথম দফার পুলিশি হেফাজত শেষে তদন্তের জন্য আদালত জাহাঙ্গিরকে ফের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বে এক বিশাল মিছিল ফলতা থানা ঘেরাও করে। অভিযোগ, একপ্রকার জোর করে থানার গেট ঠেলে ভেতরে ঢুকে জাহাঙ্গিরকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে অ্যাকশনে নামে কেন্দ্রীয় বাহিনী। জনতাকে ছত্রভঙ্গ করতে জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া করেন। পালানোর রাস্তা না পেয়ে বহু বিক্ষোভকারী সটান পাশের নদীতে ঝাঁপ দেন এবং প্রাণ বাঁচাতে তাঁদের সাঁতরে পালাতে দেখা যায়। আরও পড়ুন: ৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

প্রসঙ্গত, জমি দখল থেকে শুরু করে সাধারণ মানুষকে ভয় দেখানোর মত অসংখ্য অভিযোগ রয়েছে এই জাহাঙ্গির খানের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্ট থেকে আইনি রক্ষাকবচ প্রত্যাহারের পরেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে উত্তরবঙ্গের ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাঁকে পাকড়াও করে। গত কয়েকদিনে ফলতার রাস্তায় পুলিশি ঘেরাটোপে হাতজোড় করে, মাথা ঝুঁকিয়ে এমনকি কান ধরেও মানুষের কাছে ক্ষমা চাইতে দেখা গিয়েছে এই একদা দাপুটে নেতা ‘পুষ্পা’কে।

spot_img

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...