Tuesday, June 16, 2026

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

Date:

Share post:

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে হাজিরা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর মন্তব্যের প্রেক্ষিতে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়। তার তদন্তেই জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বেলা বারোটার মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরার নির্দেশ দেন সিআইডি (CID)।

রবিবার থেকে পর পর তিনদিন একাধিক তদন্তকারী সংস্থার দফতরে একাধিক মামলায় তলব করা হয় অভিষেককে (Abhishek Banerjee)। সময় জায়গাতেই তদন্তে সহযোগিতা করেন তিনি। রবিবারের পর মঙ্গলবার ফের ভবানী ভবনে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ফল বেরনোর পরে রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি ডিজে বাজানোর কথা বলেন অভিষেক। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে রাজীব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছিলেন। সেই বিষয় নিয়ে হুমকির অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে মামলা হয়। তদন্ত করছে সিআইডি। সেই তদন্ত এদিন বারোটার মধ্যে অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ১২টার তিন মিনিট আগেই পৌঁছে যান তিনি। সাড়ে ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদের শেষে সন্ধে সাড়ে ৬টা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে যান অভিষেক। তবে, এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও খবর: দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

রবিবার ভবানী ভবনে বিধানসভার সই জাল কাণ্ডে সিআইডি দফতরে হাজিরা দেন অভিষেক। সোমবার প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে সিজিও কমপ্লেক্সে যান তিনি। মঙ্গলবার ফের সিআইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...