Friday, June 19, 2026

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে নমামি গঙ্গে, জল শক্তি অভিযান এবং জল জীবন মিশনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর প্রশাসনের শীর্ষস্তরে স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান— শুধু পাইপ বসালেই দায় সারা যাবে না, মানুষের ঘরে ঘরে যাতে সত্যিই বিশুদ্ধ পানীয় জল পৌঁছয়, তা নিশ্চিত করতে হবে।

নবান্ন সূত্রের খবর, এ দিনের বৈঠকে উপস্থিত সমস্ত জেলাশাসককে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন, জল জীবন মিশনের কাজে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। কোথাও যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, যেখানে পাইপলাইন বসানো হয়েছে অথচ কল দিয়ে জল পড়ছে না। প্রকল্পের কাজের গুণমান, সংযোগের কার্যকারিতা এবং বাস্তব পরিষেবার উপর কড়া নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে দফতরকে।

বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী অজয় পোদ্দার, রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং পুর ও নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই। জেলার প্রশাসনিক কর্তারা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। বৈঠকের পর এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে যৌথভাবে নমামি গঙ্গে এবং জল শক্তি অভিযান প্রকল্প বাস্তবায়নে কাজ করবে। এর ফলে একদিকে যেমন রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে, তেমনই কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নেও গতি আসবে। আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে প্রকল্প ‘জল জীবন মিশন’। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যের প্রত্যন্ততম গ্রামেও নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়াই এই প্রকল্পের আসল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে প্রশাসনকে আরও অনেক বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন – দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

_

_

_

_

_

_

_

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...