Friday, June 19, 2026

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এসবি দপ্তরে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কয়লা পাচার মামলায় অনেক আগেই নাম জড়িয়েছিল মনোরঞ্জন মণ্ডলের।  এর আগেও কয়লা পাচার মামলায় একাধিকবার তলব করা হয়েছিল মনোরঞ্জনকে(Monoranjan Mandol_। কিন্তু কখনই ইডি দফতরে হাজিরা দেননি তিনি। দীর্ঘদিন ধরে ইডির এড়িয়ে গিয়েছেন এই পুলিশ কর্তা। অবশেষে বৃহস্পতিবার তিনি সিজিও কমপ্লেক্সে আসেন।

ইডি সূত্রের খবর, কয়লা পাচার মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল । তলব পেয়ে তিনি এদিন ইডি দফতরে হাজির হন । সেখানে তদন্তকারী আধিকারিকরা মুখোমুখি বসিয়ে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ।

সূত্রের খবর,  জেরার মুখে অধিকাংশ প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি মনোরঞ্জন মণ্ডল ৷ এমনকী তিনি তদন্তে অসহযোগিতা করতে থাকেন বলে ইডির দাবি । এরপরই দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে বয়ানে একাধিক গরমিল ধরা পড়ায় তদন্তকারীরা তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন ।

 

রাজ্যে সরকার পরিবর্তনের পরই কয়লা পাচার মামলার তলব করা হয়েছিল প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। কলকাতায় দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্তে আদালতে রিপোর্টও জমা দেওয়া হয়েছিল ইডির তরফে।

 

সূত্রের খবর, তদন্তে উঠে এসেছিল যে পুলিশের একাংশের সঙ্গে কয়লা মাফিয়াদের যোগ ছিল, তাদের মদতেই পাচার হত। এর বিনিময়ে মোটা অঙ্কের ঘুষ নিতে পুলিশ, আর সেই তালিকায় রয়েছেন মনোরঞ্জন মণ্ডল। প্রচুর টারা ঘুষ নিয়ে কয়লা পাচারকে কার্যত আড়াল করতেন মনোরঞ্জন, রয়েছে এমন অভিযোগ। এবার ইডির হাতে গ্রেফতার হলেন প্রাক্তন ওসি।

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...