Friday, June 19, 2026

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়। কয়েকদিন আগেই দলের জাতীয় কর্ম সমিতির সদস্য করা হয়েছিল। সপ্তাহ পেরনোর আগেই ইস্তফা দিলেন তিনি।১৯৯৮ সালে তৃণমূলের প্রতিষ্ঠা থেকেই দলের সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয়।

তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তৃণমূলনেত্রীর বহু যুদ্ধের সেনাপতি ছিলেন, কিন্তু দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরই বিদায়ীদের তালিকাতে নাম লেখালেন বালুও।

যদিও তিনি নব্বো তৃণমূল গোষ্ঠীর সঙ্গে যোগ দিচ্ছেন কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। দলত্যাগের কারণ প্রসঙ্গে তিনি শারীরিক অসুস্থতা  কথাই বলেছে

একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় প্রাক্তন খাদ্যমন্ত্রী বলেছেন, আমি বর্তমানে খুবই অসুস্থ। আমার সুগার হাই, দুটো কিডনির অবস্থা ভালো নয়। এই পরিস্থিতিতে। দলের কোন কর্মসূচিতে আমার পক্ষে অংশ নেওয়া সম্ভব নয় তাই সমস্ত পদ থেকে নিজেকে সরিয়ে নিলাম। ইতিমধ্যেই আমি ই-মেইল করে আমার সিদ্ধান্তের কথা দলকে জানিয়ে দিয়েছি।

একইসঙ্গে বলেন, রাগ অভিমানের কোন বিষয় নয়র ১৯৭৮ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক। কিন্তু বর্তমানে আমার শরীর অত্যন্ত খারাপ। আমাকে জাতীয় কর্ম সমিতির সদস্য করা হয়েছিল আর কোন পদে রাখা হয়নি। কিন্তু আমার পক্ষে কাজ করা সম্ভব নয়।

ভোটে পরাজয়ের পর থেকেই তৃণমূলের ভাঙ্গন অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একাধিক নেতাই দল ছেড়েছেন অথবা বিদ্রোহী শিবিরের নাম লিখিয়েছেন। ববি হাকিমও বিদ্রোহী শিবিরের নাম লিখিয়েছেন এবার মমতা সঙ্গ ছাড়লেন বালুও।

২০২৬ সালে বিধানসভা নির্বাচন ভোটে লড়েন, কিন্তু জিততে পারেননি। কিন্তু জিতলে বিধায়ক হওয়ার পরও কি শারীরিক অসুস্থতার কথা বলে পদ ছাড়তেন? জিতে গেলে কি শরীরের সঙ্গে মনও কিছুটা ভালো হয়ে যেত বালুর? কঠিন সময়েই মমতার সঙ্গে ছাড়লেন একদা অন্যতম সেনাপতিও।

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...