হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট ৯ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্তভার সিআইডির (CID)হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। শুক্রবার নবান্নে সাংবাদিক (Press Conference) বৈঠক থেকে তিনি বলেন, ঘটনার পূর্ণ সত্য সামনে আনতে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনও পরিস্থিতিতেই সাধারণ মানুষ যেন আইন নিজের হাতে তুলে না নেন সেই অনুরোধও করেন তিনি।

বুধবার গভীর রাতে বাগনানের সন্তোষপুর এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার সময় প্রশান্ত দে ও তাঁর সঙ্গীদের উপর হামলা চালানো হয় বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়। সেই হামলায় মৃত্যু হয় প্রশান্তর এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। খুনের পর অভিযুক্তদের একজন নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানিয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন , রাজ্য সরকারের তরফে ৪ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর তহবিল থেকে অতিরিক্ত ৫ লক্ষ টাকা দেওয়া হবে নিহতের পরিবারকে। পাশাপাশি নিহত কর্মীর স্ত্রী সোমা দে চাইলে তাঁর কর্মসংস্থানের বিষয়েও সরকার সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন শুভেন্দু। শুধু তাই নয়, হামলায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ও রাজ্য সরকার বহন করবে বলে ঘোষণা করা হয়েছে।

–

–

–

–

–

–
–
