Saturday, June 20, 2026

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

Date:

Share post:

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা গেল বাঁকুড়াতে (Bankura)। এই লাল মাটির জেলায় জামাইয়ের মতো খাতির পেল বনের গাছেরা! জামাই ষষ্ঠীর চেনা গণ্ডি পেরিয়ে এখানে ধুমধাম করে পালন করা হলো ‘অরণ্য ষষ্ঠী’ (Aranya Shashthi)। লোকবিশ্বাস আর প্রকৃতির প্রতি ভালোবাসার এক দারুণ মেলবন্ধন দেখা গেল জঙ্গলমহলের এই জেলায়।

শাল, সেগুন, পলাশ আর মহুয়ার জেলা বাঁকুড়া। এখানকার মানুষের সুখ-দুঃখ, রুজি-রোজগার—সবটাই জড়িয়ে আছে জঙ্গলকে ঘিরে। তাই বাঁকুড়ার মানুষের কাছে জঙ্গলই হল আসল রক্ষাকর্তা। লোক গবেষকরা বলছেন, জামাই ষষ্ঠীর আসল রূপটাই হল এই অরণ্য ষষ্ঠী। বনের আম, জাম, কাঁঠাল, লিচু আর কলা দিয়েই এখানে বরণ করা হয় বট-অশ্বত্থের মতো বড় বড় গাছদের। বাঁকুড়ার মানুষের বিশ্বাস, যে জঙ্গল তাঁদের রুটি-রুজি দেয়, মনের ক্লান্তি দূর করে শান্তি আনে, এই বিশেষ দিনে তাদের জামাইয়ের মতোই সম্মান দিয়ে পুজো আর ভোগ দেওয়া উচিত। আরও পড়ুন: সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় দেখা গেল উৎসবের আমেজ। নতুন শাড়ি পরে, ডালায় পুজোর ফলমূল আর নানা উপাচার সাজিয়ে বট-অশ্বত্থ গাছের তলায় হাজির হয়েছিলেন মহিলারা। পুরোহিতের মন্ত্র মেনে চলল গাছ বন্দনা। গাছের গোড়ায় পুজো দিয়ে এক মহিলা বললেন, “সংসারের সুখ-শান্তি আর মঙ্গলের জন্য প্রতি বছর আমরা এই পুজো করি। আমাদের কাছে আজকের দিনটা জামাই ষষ্ঠী নয়, অরণ্য ষষ্ঠী। পূর্বপুরুষদের এই নিয়ম আমরা আজও ভক্তি ভরে মেনে আসছি।” বর্তমান সময়ে যখন চারদিকে অবাধে গাছ কাটা হচ্ছে, জঙ্গল ধ্বংস হয়ে মানুষ বিপদে পড়ছে, ঠিক তখনই বাঁকুড়ার এই বহু পুরনো নিয়ম গাছকে বাঁচিয়ে রাখার বার্তা দেয়।

এখানকার এক পুরোহিত মশাই জানালেন, “হয়তো অনেক বছর আগে অরণ্য আর প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের পূর্বপুরুষরা এই অরণ্য ষষ্ঠীর নিয়ম চালু করেছিলেন। আজ যখন চারদিকে পরিবেশের এত সংকট, তখন এই পুজোর গুরুত্ব আরও অনেক বেড়ে গেছে।” বাঁকুড়ার এই ‘গাছ পুজো’ আরও একবার মনে করিয়ে দিল—প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...