Sunday, June 21, 2026

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

Date:

Share post:

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন (Mosharraf Hossain)। নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করার পাশাপাশি ঋতব্রতপন্থী শিবিরের সঙ্গে যে তাঁর ভালই যোগাযোগ রয়েছে একথাও স্পষ্ট করে দিয়েছেন। ক্রমশ চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফাটল। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঢালাও প্রশংসা করে মোশারফ জানিয়েছেন, রাজ্যের উন্নয়নে তিনি বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কাজ করতে চান।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে প্রায় প্রতিদিনই তৃণমূল কংগ্রেস ছেড়ে হয় কেউ অন্য শিবিরে যোগ দিচ্ছেন কেউ আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিতে চাইছেন না দিচ্ছেন। তাহলে কি ক্রমশই ‘শক্তিশালী’ হয়ে উঠছেন ঋতব্রতপন্থী বিধায়করা, একেবারেই কি কোণঠাসা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় – গত এক মাস ধরে এই নিয়েই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। উত্তর দিনাজপুরের ইটাহারের ( Itahar, North Dinajpur) তৃণমূল বিধায়ক দলীয় পদ ছাড়ার কারণ হিসেবে মায়ের অসুস্থতার কথা উল্লেখ করেছেন। কিন্তু আসল ঘটনা কি সত্যিই তাই? কারণ মোশারফ নিজেই স্বীকার করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)- সন্দীপন সাহাদের সঙ্গে তাঁর বেশ ভালো যোগাযোগ রয়েছে। এরপর দুই দুই যোগ করে চার করতে খুব একটা বেশি সময় লাগেনি। শুক্রবার নতুন রাজ্য সরকারের প্রথম বাজেট অধিবেশনের দিন বিধানসভায় গরহাজির ছিলেন মোশারফ হোসেন। বোঝাই যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দূরত্ব বজায় রাখতে চাইছিলেন। অবশেষে জল্পনা সত্যি হল। এদিন ইটাহারের জয়হাটের চেকপোস্ট এলাকার বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোশারফ বলেন, ‘‘রাজ্যের সরকার বদল হওয়ায় আগের মতো আর কাজ করতে পারছি না। তাছাড়া মা অসুস্থ কয়েকদিন আগেই মক্কা থেকে বাড়ি ফিরেছেন মা। এই অবস্থায় কয়েকদিন ধরে বিধানসভায় যেতে পারছি না। আর তাই সংখ্যালঘুর দায়িত্ব থাকতে চাই না।” তবে তিনি যেভাবে ঋতব্রতদের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন এবং মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তা থেকে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের তালিকায় আরও এক নাম যুক্ত হল!

 

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...