Monday, June 22, 2026

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

Date:

Share post:

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের কড়া নজরদারি আর গ্রিন করিডরের সহায়তায় হাসপাতালের বিছানা থেকে সরাসরি নিট (NEET) পরীক্ষা কেন্দ্রে পৌঁছে অসাধ্য সাধন করলেন কলকাতার এক ছাত্রী। নাম সৃষ্টি দুবে। দিনকয়েক আগে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম হয়ে ভেন্টিলেশনে কাটানোর পর, রবিবার বিশেষ মেডিক্যাল সাপোর্টের সাহায্যে পরীক্ষা দিলেন তিনি। এই মানবিক উদ্যোগে খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত তৎপরতা ও সহযোগিতা এক অনন্য নজির সৃষ্টি করল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়েন সৃষ্টি। দুর্ঘটনায় তাঁর বুকের পাঁজর ভেঙে যায় এবং ফুসফুসে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর ফুসফুসে অত্যন্ত জটিল অস্ত্রোপচার করা হয়। বেশ কয়েকদিন ভেন্টিলেশনে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। তবে শরীরে তখনও তীব্র যন্ত্রণা। এই অবস্থায় ডাক্তার থেকে শুরু করে পরিবারের সকলেই যখন এ বছরের মতো পরীক্ষার আশা ছেড়ে দিয়েছিলেন, তখন নিজের লক্ষ্যে অনড় থাকেন সৃষ্টি। হাসপাতালের বেডে শুয়েই তিনি পরীক্ষা দেওয়ার ব্যাপারে জেদ ধরেন।

মেয়ের এই অদম্য জেদ দেখে তাঁর বাবা নিরুপায় হয়ে সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দফতরে একটি আবেদনপত্র পাঠান। চিঠিতে তিনি বিস্তারিত পরিস্থিতি জানিয়ে হাসপাতালের বিশেষ পরিকাঠামো বা কড়া নজরদারিতে সৃষ্টিকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার আর্জি জানান। সেই চিঠিতে দ্রুত সাড়া দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তাঁর বিশেষ নির্দেশ ও তৎপরতায় সমস্ত আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে সৃষ্টিকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়।

রবিবার দুপুর ২টোয় পরীক্ষা শুরুর আগে, হাসপাতাল ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় তৈরি করা হয় ‘গ্রিন করিডর’। একটি বিশেষ লাইফ-সাপোর্ট অ্যাম্বুল্যান্সে করে চিকিৎসকদের একটি দল সহ সৃষ্টিকে হাসপাতাল থেকে সোজা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরীক্ষাকেন্দ্রেও তাঁর জন্য বিশেষ মেডিক্যাল সাপোর্টের ব্যবস্থা রাখা হয়েছিল, যাতে পরীক্ষা চলাকালীন কোনও শারীরিক সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। যন্ত্রণাকে জয় করে সৃষ্টির এই লড়াই এবং প্রশাসনের এই মানবিক সহযোগিতা আজ অনন্য নজির হয়ে রইল চিকিৎসকমহল ও পরীক্ষার্থীদের কাছে।

আরও পড়ুন – উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...