Monday, June 22, 2026

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

Date:

Share post:

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil khan)। তাঁকে স্বাগত জানান সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস।

দিন কয়েক আগে সৌরভ নিজে গিয়ে ইন্দ্রনীল খাঁকে(Indranil khan) ইডেনে ফাইনাল দেখতে আসার আমন্ত্রণ জানান। সেই ডাক উপেক্ষা করেননি ক্রীড়ামন্ত্রী। ম্যাচের আগে সৌরভ-ইন্দ্রনীল সাক্ষাৎ হয়। মন্ত্রীর সঙ্গে ইডেনে এসেছিলেন বিধায়ক সৌরভ শিকদার।সিএবি সহ সভাপতি নীতীশ রঞ্জন দত্ত, অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, মদনমোহন ঘোষ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী, অরুণ লাল, অশোক মালহোত্রা, রুমেলি ধর, অর্চনা দাস, বিভিন্ন কমিটি, ক্লাব ও জেলা সংস্থার প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর বিকাশ সংক্রান্ত বিষয়ে তাঁদের আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ইন্দ্রনীল খাঁ বলেন,  ‘সারা বিশ্বের ক্রিকেটের ঐতিহ্যশালী এক স্টেডিয়াম ইডেন গার্ডেন্স। সেখানে এসেছিলাম বেঙ্গল টি-২০ লিগের ফাইনালে। শুধু কলকাতায় নয়, ঝাড়গ্রাম, কোচবিহার, জঙ্গলমহল সহ সর্বত্র যাতে ক্রিকেটের প্রসার হয় সেটা নিয়ে আলোচনা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স সহ অন্যান্য দলগুলিতে দেখছিলাম বাঙালি সহ পশ্চিমবঙ্গবাসীর প্রতিনিধিত্ব কম হচ্ছে। আগামীদিনে বাংলার ছেলেমেয়েরাও যেন পর্যাপ্ত সুযোগ পায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।’

চিঠি, পালটা চিঠি বিষয়ে কী কথা হয়েছে, তা ভাঙতে চাননি। তিনি বলেন, “খেলা দেখতে এসেছি। তার আগে কিছু সাধারণ কথাবার্তা হয়েছে।”

ছবি সৌ: সিএবি মিডিয়া

বৃষ্টির জন্য বেঙ্গল টি২০ লিগের শ্রাচি টাইগার্স এবং মালদহের খেলা নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়। ফাইনালের আসরে ইডেনে সংগীত পরিবেশন করল ফসিলস‌। তার আগে নিজের ঘরে বিশিষ্ট শিল্পী রূপম ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃষ্টির জন্য অনুষ্ঠানেও কাঁটছাঁট করা হয়। তিনটি গান গাইলেন রূপম। রকস্টারের টানে ইডেনে আসেন ১২ হাজারের কাছাকাছি দর্শক, বৃষ্টির মধ্যেই শ্রোতাদের মন জয় করে  নেন রূপম।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...