ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন ফেরানো হয়েছে। মামলার শুনানি সম্ভাবনা বুধবার।

ফ্রিজ হয়ে যাওয়া ৩ অ্যাকাউন্ট খুলতে আবেদন জানানো হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। তৃণমূলের(TMC) আইনজীবী কিশোর দত্ত জানান, একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্ট। জরুরি শুনানি চাইছি। বিচারপতি জানান, মামলা ফাইল করতে পারেন, তবে আজ-কাল নয়, পরশু আসুন৷

কেলেঙ্কারির অভিযোগে এফআইআর দায়ের ও তদন্তের দাবি জানিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন এক বিধায়ক। এই বিধায়ক কলকাতার সেন্ট্রাল প্লাজা শাখার এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের তিনটি নির্দিষ্ট অ্যাকাউন্ট চিহ্নিত করেছেন।

–

–

–

–

–
