উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta River) জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং নদীর স্রোতও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষ করে মঙ্গন জেলার (Mangan District) বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বলে জানা গিয়েছে। তিস্তা নদীর (Teesta River) জল ইতিমধ্যেই রবি ঝোরা এলাকা অতিক্রম করে দার্জিলিং রোডের (Darjeeling Road) কাছাকাছি পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন:বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা

পরিস্থিতির অবনতি হওয়ায় কালিম্পংয়ের (Kalimpong) তিস্তা বাজার সহ নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। তিস্তা রোডের একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। টোটগাঁও এলাকায় (Totgaon area) নদীভাঙন ও জলস্তর বৃদ্ধির আশঙ্কায় বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে শুরু করেছে। অন্যদিকে জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায় সুখানী নদীর জল বেড়ে যাওয়ায় বেশ কিছু নিম্নাঞ্চল জলমগ্ন হয়েছে।

যদিও এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবু প্রশাসন কোনও ঝুঁকি নিতে চাইছে না। নদীতীরবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে নদীর ধারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন সিকিম ও সংলগ্ন পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে তিস্তা সহ একাধিক পাহাড়ি নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

–

–

–

–
–
